নোটিশ
সব নোটিশ
নোটিশ

২০২৫ সালের ডিগ্রি (পাস) সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ১ম ও ২য় ইনকোর্স পরীক্ষা

📅 প্রকাশের তারিখ: 2026-07-27
এতদ্বারা শমশেরনগর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের ডিগ্রি (পাস) সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ১ম ও ২য় ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে ১) বাংলা, ২) ইতিহাস, ৩) দর্শন, ৪) অর্থনীতি পরীক্ষা ১০/০৮/২০২৬ ও ১১/০৮/২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। তাই স্ব-স্ব বিষয়ের শিক্ষককে ২য় বর্ষের ১ম ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্র ০৩/০৮/২০২৬ ইং তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বলা গেল। একই সাথে ফলাফল, ইনকোর্স নাম্বরপত্র, উত্তরপত্র ও হাজিরা পত্র ১৬/০৮/২০২৬ ইং তারিখের মধ্যে অফিস কক্ষে জমা দিতে হবে এবং ২য় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা ০৬/০৯/২০২৬ ও ০৭/০৯/২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে। তাই স্ব-স্ব বিষয়ের শিক্ষককে ২য় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্র ৩০/০৮/২০২৬ইং তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বলা গেল। একই সাথে ফলাফল, ইনকোর্স, নম্বরপত্র, উত্তরপত্র ও হাজিরা পত্র ১০/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে অফিস কক্ষে জমা দিতে হবে।