শমশেরনগর সরকারি ডিগ্রি কলেজ
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিভাকে উন্মেষ করা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং ভবিষ্যতের নেতাকে তৈরি করা আমাদের একমাত্র লক্ষ্য।
আমরা কেন ভিন্ন?
শমশেরনগর সরকারি ডিগ্রি কলেজ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কলেজটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Mission, Vision & Values
আমাদের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ
Mission
গুণগত শিক্ষার মাধ্যমে সৃজনশীল, দায়িত্বশীল এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি করা।
Vision
জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে এক শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
Values
সততা, নৈতিকতা, সহযোগিতা, শ্রদ্ধা এবং অগ্রগতি আমাদের মূল মূল্যবোধ।
অধ্যক্ষের বাণী
প্রিয় অভিভাবক ও শিক্ষার্থী,
শিক্ষা হলো মানব জীবনের আলো। আমাদের বিদ্যালয়ে আমরা শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষারই সীমাবদ্ধ নই, বরং প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভাকে উন্মেষ করার চেষ্টা করি।
আধুনিক প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ২১শ শতাব্দীর জন্য প্রস্তুত করছি। আমাদের শিক্ষকবৃন্দ সবসময় শিক্ষার্থীদের পাশে থাকেন।
Why Choose Us
আমাদের বিশেষত্ব যা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে
আধুনিক করিকিউলাম
NU করিকিউলামের সাথে আধুনিক প্রযুক্তি ও প্রায়োগিক শিক্ষার সমন্বয়।
দক্ষ শিক্ষকবৃন্দ
অভিজ্ঞ, প্রশিক্ষিত ও প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষকদের দল।
সহ-কার্যক্রম
খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা ও বেশ কিছু কার্যক্রম।
আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলুন
ভর্তি চলমান! আজই যোগাযোগ করুন এবং আপনার সন্তানকে আমাদের বিদ্যালয়ের পরিবারের একজন করে তুলুন।