শমসেরনগর সরকারি ডিগ্রি কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; এটি একজন মানুষকে আদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আমাদের কলেজে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়।একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে আমাদের শিক্ষকবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া এবং নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আমি বিশ্বাস করি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় শমসেরনগর সরকারি ডিগ্রি কলেজ শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতিষ্ঠানে পরিণত হবে। সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
**অধ্যক্ষ**
শমসেরনগর সরকারি ডিগ্রি কলেজ