নোটিশ
Back to Events
শিক্ষাপ্রতিষ্ঠান এর জন্য সফটওয়্যারের প্রধান ফিচারসমূহ

শিক্ষাপ্রতিষ্ঠান এর জন্য সফটওয়্যারের প্রধান ফিচারসমূহ

📅 2025-08-27
বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি নিজস্ব ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র তথ্য দেওয়ার মাধ্যম নয়, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র। আর এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে হলে দরকার অভিজ্ঞ ও বিশ্বস্ত একটি টিম – আর সেখানেই KhulnaDevs সেরা।

🏆 ১. শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কাস্টম ডিজাইন
প্রত্যেক স্কুল, কলেজ বা মাদ্রাসার নিজস্ব নিয়ম-কানুন, স্টাইল ও কাঠামো থাকে। আমরা সেই অনুযায়ী কাস্টম ডিজাইন তৈরি করি যা আপনার প্রতিষ্ঠানকে তুলে ধরে সবচেয়ে সুন্দরভাবে।

📋 ২. DSHE এবং শিক্ষা মন্ত্রণালয়ের গাইডলাইন অনুসরণ
আমাদের তৈরি ওয়েবসাইটগুলো ১০০% সরকারি গাইডলাইন (DSHE) অনুসরণ করে বানানো হয়। ফলে ওয়েবসাইটটি সরকারি রেজিস্ট্রেশন, ইনস্পেকশন, অথবা রিপোর্টে কোনো অসুবিধা সৃষ্টি করে না।

📲 ৩. মোবাইল ও ডেস্কটপ-ফ্রেন্ডলি ডিজাইন
বর্তমান সময়ে মোবাইলে ওয়েবসাইট ভিজিটই বেশি হয়ে থাকে। আমাদের ডিজাইনগুলো রেসপনসিভ, অর্থাৎ মোবাইল, ট্যাব, ল্যাপটপ – সব ডিভাইসে সুন্দরভাবে দেখায়।

⚙️ ৪. নোটিশ, রুটিন, রেজাল্ট, গ্যালারি সহ পূর্ণ ফিচার
আমরা এমন একটি পূর্ণাঙ্গ স্কুল ওয়েবসাইট তৈরি করি যেখানে:

স্কুল নোটিশ যুক্ত করা যাবে,

রুটিন আপলোড করা যাবে,

ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখানো যাবে,

শিক্ষক তালিকা থাকবে,

এবং গ্যালারির মাধ্যমে ছবি যুক্ত করা যাবে।

🔒 ৫. ডাটা সিকিউরিটি ও ব্যাকআপ সুবিধা
আপনার স্কুলের গুরুত্বপূর্ণ তথ্য যেন নিরাপদ থাকে, সেই জন্য আমরা নিরাপদ হোস্টিং ও ব্যাকআপ সুবিধা দেই।

💡 ৬. সহজে আপডেটযোগ্য ও ব্যবহার-বান্ধব প্যানেল
আপনার প্রতিষ্ঠান থেকে খুব সহজেই নিজ হাতে নোটিশ, রুটিন ইত্যাদি আপলোড করতে পারবেন। কোনো প্রোগ্রামিং জানা লাগবে না।

🛠️ ৭. লাইফটাইম সাপোর্ট ও টেকনিক্যাল সহায়তা
ওয়েবসাইট ডেলিভারির পরেও আমরা থাকি পাশে। হোস্টিং, ডোমেইন, বা অন্য যেকোনো সমস্যায় আমাদের সাপোর্ট টিম দ্রুত সাড়া দেয়।

🎯 আমরা কাদের জন্য কাজ করি?
*সরকারি / বেসরকারি স্কুল

*কলেজ ও মাদ্রাসা

*কিন্ডারগার্টেন ও প্রি-স্কুল

*ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টার

-----------------------------------------------
🔍 সফটওয়্যারের প্রধান ফিচারসমূহঃ
✅ ভিন্ন ভিন্ন ড্যাশবোর্ড সিস্টেম
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আলাদা ইউজার ইন্টারফেস ও ড্যাশবোর্ড সুবিধা।

✅ অনলাইন ভর্তি সিস্টেম
শিক্ষার্থীরা সরাসরি ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি হতে পারবে। ভর্তি ফি থাকলে তা অনলাইন পেমেন্ট (বিকাশ, রকেট, নগদ, SSLCommerz) এর মাধ্যমে প্রদান করা যাবে।

✅ স্বয়ংক্রিয় উপস্থিতি গ্রহণ
দৈনিক ক্লাস অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীদের উপস্থিতি গ্রহণ এবং হিসাব রাখা যাবে।

✅ বেতন ও ফি ম্যানেজমেন্ট
অটো ফি জেনারেশন, SMS রিমাইন্ডার এবং পেমেন্ট ট্র্যাকিং সিস্টেম সংযুক্ত।

✅ এক ক্লিক রিপোর্ট জেনারেশন
ফলাফল, উপস্থিতি, বেতন, শিক্ষক পারফরম্যান্সসহ সকল রিপোর্ট প্রিন্টযোগ্য ও PDF আকারে সহজে তৈরি করা যাবে।

✅ আইডি কার্ড, এডমিট কার্ড ও রেজাল্ট শীট তৈরির সুবিধা
স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের আইডি কার্ড, প্রবেশপত্র ও রেজাল্ট শীট জেনারেট করা যায়।

✅ নোটিশ ও মেসেজিং সিস্টেম
SMS ও ইমেইলের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের তাৎক্ষণিক বার্তা বা নোটিশ পাঠানো যাবে।

✅ অনলাইন ক্লাস ও পরীক্ষা সাপোর্ট
Google Meet / Zoom ইন্টিগ্রেশন এর মাধ্যমে অনলাইন ক্লাস এবং মূল্যায়ন নেওয়ার সুবিধা।

✅ SEO ফ্রেন্ডলি ওয়েবসাইট ইন্টিগ্রেশন
আকর্ষণীয়, ইউজার-ফ্রেন্ডলি এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট সংযুক্ত থাকবে।

✅ অনলাইন পেমেন্ট গেটওয়ে
বিকাশ, রকেট, নগদ, SSLCommerz ইত্যাদি পেমেন্ট গেটওয়ে সংযুক্ত।

✅ হোস্টেল, ইনভেনটরি ও ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট
ছাত্রাবাস, মালপত্র এবং যাতায়াত ব্যবস্থাপনার জন্য আলাদা মডিউল।

📈 ব্যবহার করে আপনার কী লাভ হবে?
🔸 সময় ও কাগজের অপচয় কমবে
🔸 শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ সহজ হবে
🔸 প্রশাসনিক কার্যক্রম হবে আরও স্বচ্ছ ও দ্রুত
🔸 ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স উন্নত হবে
🔸 অভিভাবকরা ঘরে বসে সন্তানের তথ্য পেয়ে যাবেন